সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সাহায্য চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে বেকার হোটেল শ্রমিকদের আবেদন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মত সরকারি নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জে বন্ধ রয়েছে হোটেল রেস্তোরা। হোটেল রেস্তোরা মালিকরাও দিচ্ছেন না শ্রমিকদের বেতন ভাতা। ফলে চরম দুর্ভোগের মিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন হোটেল রেস্তোরার শ্রমিকরা। চরম দুর্ভোগের সময় প্রয়োজনীয় সহায়তা চেয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শমশেরনগর বাজার হোটেল রেস্তোরার শ্রমিকরা লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের(কোভিড-১৯) প্রাদূর্ভাবে সৃষ্ঠ মহামারি মোকাবেলায় সরকার গত ২৬ মার্চ’২০২০ হতে ১০ দিনের জন্য সরকারি, বেসরকারি অফিস-আদালত, মার্কেট-দোকানপাট, গণপরিবহণ বন্ধ ঘোষণা করে সর্বস্তরের জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে থাকার নির্দেশ প্রদান করেন। সরকারি এই নির্দেশনা আগামী ১৩ এপ্রিল’২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ইতোমধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় শমশেরনগর বাজারের সকল হোটেল রেস্তোরা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও আমাদের জীবিকার বিষয়ে মালিক পক্ষ কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেননি। যার কারণে শমশেরনগর বাজারের প্রায় শতাধিক হোটেল রেস্তোরা শ্রমিক বেকার হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

গত এক সপ্তাহ কোন রকমে ধার দেনা করে চলতে পারলেও বর্তমানে আর কোন ভাবেই দিনাতিপাত করা সম্ভব হচ্ছে না। এখানে উল্লেখ করা দরকার যে সরকারি বন্ধ ঘোষণার সাথে সাথেই এলাকার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত জনসাধারণ হুমড়ি খেয়ে বাজারে এক-দুই মাসের নিত্যপণ্য কিনে রাখেন। যার প্রভাবে একদিকে যেমন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে তেমনি আগে যে পরিচত দোকান থেকে বাকিসিকি কিনে চলতে পারছিলাম বর্তমানে সেই দোকান থেকে বাকিসিকিও মিলছে না।

হোটেল-রেস্তোরার শ্রমিকদের বর্তমান দুরাবস্থার কথা বিবেচনা করে কোন রকমে খেয়ে পরে বেঁচে থাকার সুযোগ করে দিতে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা এবং রেশন প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শমশেরনগর হোটেল রেস্তোরার শ্রমিকরা লিখিত আবেদন করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শমশেরনগর হোটেল রেস্তোরার শ্রমিকদেও সাহায্যেও লিখিত আবেদন গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, এভাবে পরিবহন শ্রমিক থেকে শুরু করে আরও কয়েকটি সংগঠনের আবেদন গ্রহন করা হয়েছে। এ বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com