বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে চারটি বাড়ি লকডাউন করে লাল পতাকা স্থাপন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ১২০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউপির উত্তর পতনউষার গ্রামের চারটি বাড়িকে প্রশাসনিকভাবে লক ডাউন করে বাড়িগুলোতে লাল পতাকা লাগানো হয়েছে। এই চারটি বাড়ির লোকজন পার্শ্ববর্তী রাজনগর উপজেলার লকডাউন এলাকা থেকে আসায় সোমবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সরেজমিন গিয়ে বাড়িগুলোকে চিহ্নিত করে লকডাউন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খবর পেয়ে সোমবার বিকালে নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা মেডিক্যাল অফিসার ডা. সৌমিত্র সিনহা ও পতনউষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ উত্তর পতনউষার গ্রামে যান। সে গ্রামে গিয়ে মফিজ মিয়ার বাড়িতে নিরাপদ দূরত্ব বজায় রেখে চারটি বাড়ির পরিবার সদস্যদের সাথে কথা বলে জানতে পারেন তারা রাজনগর উপজেলার লকডাউন এলাকা থেকে এসেছেন। সেখানে এক ব্যবসায়ী করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। সে কারণে পতনউষারের এই চারটি বাড়ি লকডাউন করে চার বাড়ির পাঁচ পরিবার লকডাউনভুক্ত রয়েছেন।

ডা. সৌমিত্র সিনহা বলেন, পতনউষার ইউনিয়ন রাজনগর উপজেলার পার্শ্ববর্তী। এ্ ইউনিয়নের মানুষজনের বেশী যোগাযোগ রয়েছে রাজনগরের সাথে। রাজনগরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী মারা যাওয়ার পর থেকে সে এলাকা লকডাউনে আছে। আর এ লকডাউন এলাকা থেকে এই চারটি বাড়ির ৫টি পরিবার বেড়িয়ে এসেছেন সেহেতু তাদেরকে এখন লকডাউনে থাকতে হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ৫টি পরিবারকে লকডাউনে রাখার সত্যতা নিশ্চিত করে বলেন, এই পরিবারগুলো করোনাভাইরাস আক্রান্ত নন। তবে তারা লকডাউন এলাকা থেকে এসছেন বলে আপাতত কিছুদিন আলাদাভাবে থাকতে হবে। সে জন্য এই চারটি বাড়িতে লাল পতাকা লাগিয়ে লকডাউনে করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com