রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে ভ্যান গাড়িতে ডাম বসিয়ে জীবানুনাশক স্প্রে করলেন চেয়ারম্যান

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১০৯৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ।

ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল থেকে পর্যন্ত নিকলী সদরের প্রতিটি রাস্তায় ও বিভিন্ন বাজার এলাকায় আগে নিজ হাতে জীবানুনাশক ছিটান তিনি। এবার ভ্যান গাড়িতে ১ হাজার লিটার পানির ডাম বসিয়ে জীবানুনাশক স্প্রে করছেন।

 

এ ছাড়াও সদরের নয় ওয়ার্ডের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে, সদরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা, সচেতনতা মূলক ফেস্টুন ও দুই শত নিম্ন আয়ের ও ভিক্ষুকদের মাঝে খাদ্য বিতরণ করেন।।

 

চেয়ারম্যান তুলিপ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সদর ইউনিয়নের পক্ষ থেকে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়াও বিদেশ ফেরত কোন ব্যক্তি ও পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে কিনা তাদের উপর প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। ভাইরাসটির প্রতিরোধে সদর ইউনিয়নের বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com