রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন খুন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৭৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নির্মম ভাবে খুন হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও অন্যন্য সুত্রে জানায়ায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামের নির্মাণ শ্রমিক খায়রুল ইসলামকে স্যানিটারি কাজ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের রফিকুল ইসলামের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বাঁধে।

 

এরই ধারাবাহিকতা গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে এক রক্তক্ষয়ি সংঘর্ষে লিপ্ত হয়। এ এসময় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত জীবন মিয়াকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com