মৌলভীবাজারের কমলগঞ্জের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের তালিকাভূক্ত ২০২০-২১ অর্থ বছরের জন্য আউশ চাষাবাদে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২৩০০ তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্থিক কৃষকের প্রতিজন আউশ ধান চাষাবাদে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি টিএসপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা আশেকুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,সাংবাদিক শাহিন আহমেদ।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ২০২০-২১ অর্থ বছরে কমলগঞ্জের ক্ষুদ্র ও প্রান্থিক ২৩০০ কৃষকের মাঝে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা এই কৃষি প্রণোদনা পৌছে দিচ্ছেন।