মৌলভীবাজারের কমলঞ্জের ভানুগাছ বাজারে করোনাভাইরাস প্রতিরোধকালে সরকারি নির্দেশনা না মেনে বাড়ির বাহিরে বের হওয়াসহ নানা অপরাধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১০ হাজার ৯শত টাকা ।
শনিবার ( ১১ এপ্রিল ) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে ।
এসময় ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫টি মামলা করা হয়েছে । এর মাঝে মোটরযান ১৯৮৩ আইন লঙ্গণের ৩টি মামলায় ৫শত টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়। সংক্রামক রোগে প্রতিরোধ ও নির্মল আইন ২০১৮ – তে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও বর্তমান সরকারি আইন অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ ধারায় ১১টি মামলায় ৬৪০০ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলা ও নগদ ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।