বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

প্রবাসী ও নবধারা শমশেরনগরের উদ্যোগে মাসে দুই কিস্তিতে করে ৫০ পরিবারে ৩ মাসের খাদ্য প্রদান

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সারাদেশে লোক সমাগম বন্ধ, গণ-পরিবহন বন্ধ বিভিন্ন এলাকা লকডাউন হলে দুর্ভোগের মাঝে পড়েন খেটে খাওয়া মানুষজন। সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে এসব অসহায় মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

কমলগঞ্জের শমশেরনগরের যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি ও নবধারা শমশেরনগরের উদ্যোগে এবার ৫০টি পরিবারে মাসে দুই কিস্তিতে টানা ৩ মাসেসর খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় শমশেরনগর ডাকবাংলোয় সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমের উদ্বোধন করেন শমমেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।

নবধারা শমশেরনগর সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী শমশেরনগরের মো. আমিনুল ইসলাম নগদ ২ লাখ ১০ হাজার টাকা সহায়তা দিলে সংগঠনের (নবধারা শমশেরনগর) আরও আর্থিক সহায়তা মিলিয়ে অতি দরিদ্র অসহায় ৫০ পরিবার বাছাই করা হয়। বাছাইকৃত এসব পরিবারে প্রতি ১৫ দিন অন্তর ১১ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ ১ লি: ভোজ্য তেল, ৪ কেজি আলু,১টি সাবান,১টি মাস্ক, কেজি লবনসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে। টানা ৩ মাসে তারা ৬ কিস্তিতে এসব খাদ্য সামগ্রী পাবে। মূল অর্থ সহায়তাকারী প্রবাসী মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পরবর্তীতে আরও কিছু দরিদ্র অসহায়দেরও এভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।

নবধারা শমশেরনগরের সমন্বয়ক প্রভাষক আবু সাদাত মো. সায়েম জানান, তাদের সংগঠনের কোন সভাপতি সম্পাদক নেই। প্রতি তিন মাস অন্তর একজন সমন্বয়ক হয়ে থাকেন। তারা সম্মিলিতভাবে স্থানীয় সমাজ উন্নয়ন মূলকসহ আর্থ মানবতার সেবায় স্বেচ্ছা শ্রমে কাজ করেন। আজকের টানা তিন মাসের খাদ্য সহায়তার সক্রিয়ভাবে কাজ করছেন সংগঠনের সদস্য শামছুল হক (মিন্টু) আব্দুস সামাদ (সামাইল), মাহমুদুর রহমান (আলতা), আব্দুল কাদির (সাজু), মোকরামিন চৌধুরী (মুকুল), সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, শফিউল আলম (উজ্জল) মিজানুল হক ও ইজাজ নিশার (মুন) প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com