রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক

কিশোরগঞ্জে নতুন করে দুই চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত, মোট ১৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৯৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে দুই চিকিৎসকসহ চার জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে রোববার (১২ এপ্রিল) ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে চার জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এই চারজনের মধ্যে করিমগঞ্জ উপজেলার দুইজন চিকিৎসক, পাকুন্দিয়া উপজেলার একজন ও ভৈরব উপজেলার একজন রয়েছেন। সিভিল সার্জন আরো জানান, রোববার (১২ এপ্রিল) পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট ১৭৯ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ১৫ জনের করোনা পজেটিভ এবং বাকি ১৬৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল) করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ এসেছে। নতুন করোনা শনাক্ত হওয়া বাকি দুইজনের মধ্যে পাকুন্দিয়া উপজেলায় কোভিড-১৯ পজেটিভ আসা ব্যক্তি আগে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির শ্বশুর। পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকার আলম নামের ওই ব্যক্তি এর আগে কোভিড-১৯ পজেটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  অন্যদিকে ভৈরব উপজেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি একজন ওষুধ ব্যবসায়ী।

 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, সোমবার (১৩ এপ্রিল) নতুন করে ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com