কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও তেল সহ আরো উপকরণ।
এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রেনু), পাকুন্দিয়া মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধক্ষ্য জসীম উদ্দীন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন নেতৃবৃন্দ।
সংগঠনের সদস্যরা এসময় জানান ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।