মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এক টাকায় ৮০ বার হাত জীবানুমুক্ত করবেন যেভাবে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে স্তব্ধ পৃথিবী। এই ভাইরাসকে প্রতিরোধে বিশ্বে অনেক দেশই লকডাউনে।  বিজ্ঞানীরা বলছেন, করোনাকে প্রতিরোধ সম্ভব। তার প্রধান উপায় হলো বার বার সাবান দিয়ে হাত ধোয়া। কিন্তু এতে অনেক বেশি সাবানের ব্যবহার করতে হবে।

এদিকে খরচ কমিয়ে কীভাবে হাতকে জীবাণুমুক্ত করা যায় সেই উপায় উদ্ভাবন করেছে আইসিডিডিআরবি। নাম দেয়া হয়েছে সোপিওয়াটার। এই উদ্ভাবনে মাত্র এক টাকা খরচ করে ৮০ বার হাত জীবাণুমুক্ত করা সম্ভব। যে কেউ ঘরে বসেই বানাতে পারবেন এটি। লাগবে শুধু ডিটারজেন্ট আর পানি। বাংলাদেশি বিজ্ঞানীদের হাতকে জীবানুমুক্ত করার এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। খালি চোখে অদৃশ্য করোনাভাইরাস থেকে হাতকে জীবানুমুক্ত করার প্রমাণিত উপায় হাত ধোয়া। তবে শুধু পানি দিয়ে নয়, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে। কিন্তু শপিংমল, বাজার, মসজিদ বা অন্যান্য জনবহুল স্থানে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার কিছুটা মুশকিলের।  এসবের সমাধান হিসেবে সোপিওয়াটার নিয়ে এসেছে আইসিডিডিআরবি। সব উপাদান হাতের কাছেই। শুধু দরকার বাজারের যে কোন ডিটারজেন্ট মেশানোর নির্দিষ্ট অনুপাত জানা। এতে লাগবে মাত্র দেড় লিটার পানিতে চার চা চামচ ডিটারজেন্ট। উদ্ভাবক দলের হিসাব অনুযায়ী চার চামচ ডিটারজেন্টের দাম ৪ থেকে ৫ টাকা। প্রতিবার হাত ধুতে দরকার ৩০ মিলি লিটার সোপিওয়াটার।  সেক্ষেত্রে দেড় লিটার দিয়ে ৪’শ বারেরও বেশি হাত ধোয়া সম্ভব। আইসিডিডিআর’বি এর সহকারী বিজ্ঞানী ডা. নূহু আমিন জানান, এই পদ্ধতি করোনার জন্য যথেষ্ট কার্যকর। সাবানের চেয়ে এটির কার্যকর বেশি কারণ এতে ক্ষারের পরিমাণ বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই বিজ্ঞানীকে একটি ড্রাফট পাঠিয়ে এ বিষয়টি অনুমোদন দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com