শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তিন ইউনিয়ন লকডাউন, মহাসড়ক ও নৌ পথে সতর্ক পুলিশ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী বেষ্টিত খাস পুকুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। ঢাকা ও নারায়গঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ নৌপথ ও সড়ক পথে এই এলাকায় আগমন করায় উপজেলা প্রতিরোধ কমিটি কর্তৃক লকডাউন ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহমেদ নিশ্চিত করে বলেন নৌ পথে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

নদী পথের পাশাপাশি সিরাজগঞ্জের সড়ক মহাসড়ক গুলোতেও কড়া নজরদারীতে রেখেছে হাইওয়ে পুলিশ। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে শুরু করে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে হাইওয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। ঢাকামুখী কোন যনবাহন ঢুকতে দেয়া হচ্ছে না। উত্তরাঞ্চল থেকে যে সব যানবাহন ঢাকায় ঢোকার চেষ্টা করছেন তাদের ঘুরে দেয়া হচ্ছে। যারা সরকারের নির্দেশ মানছেন না তাদের জরিমানাও করা হচ্ছে।

 

শহরের দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে মাইকিং করছে প্রশাসন।সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তর ও দক্ষীনাঞ্চলে ২২ জেলার যানবাহন চলাচল করে। বর্তমানে করোনা ভাইরাসে কারনে এই মহাসড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন ছাড়া সকল যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকাগামী বাস, প্রাইভেটকার ও মাইক্রেবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক, ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকামুখী যনবাহন আটকে দেয়া হচ্ছে। তাদেরকে ঘুরিয়ে চলে যেতে বলা হচ্ছে। পন্যবাহী যানবাহন ছাড়া ঢাকায় কোন যানবাহন ঢুকতে দেয়া হবে না।

 

চৌহালী উপজেলার নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহমেদ বলেন, চৌহালী উপজেলা যমুনা নদী বেষ্টিত। নারায়নগঞ্জ-ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাথে চৌহালীর নৌ পথে যোগাযোগ রয়েছে। মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থায় থাকায় ঢাকা-নারায়নগঞ্জের বিপুল সংখ্যক গার্মেন্টসকর্মী ও অন্য পেশার মানুষ নৌপথে এখানে আসছে। করোনা ভাইরাসের ঝুকি কমাতে উপজেলার তিনটি ইউনিয়ন লকডাউন ঘোষনা করে পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com