বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৭৫৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের একটি রাবার বাগান থেকে সেলিনা আক্তার নামের ৩ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাধবপুর চা বাগানের ফাঁড়ি চা বাগান পদ্মছড়া চা বাগানের পারুয়াবিল এলাকার রাবার বাগান থেকে ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিনা আক্তার ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী।
জানা যায়, বুধবার সকালে রাবার শ্রমিকরা গাছ থেকে তরল রাবার সংগ্রহ করতে এসে একটি গাছে গৃহবধু সেলিনার ঝুলন্ত লাশ দেখে পেয়ে শ্রমিকরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন। পরে বাগান কর্তৃপক্ষ ঘটনাটি কমলগঞ্জ থানাকে অবহিত করলে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে এসে লাশ গাছ থেকে নামিয়ে সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান। মাধবপুর ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, কয়েক বছর আগে বিধার স্বামী মারা গেছেন। তার ৩টি ছেলে সন্তানের মধ্যে বড় ছেলে দশম শ্রেণির ছাত্র। কি কারণে বা কিভাবে গাছের ডালে ঝুলে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।  নিহতের বড় ছেলে স্বাধীন জানায়,  সকাল সাড়ে ৭টায় তাদের মা ৩ ছেলে (তাদেরকে) নাস্তা খাইয়ে বাড়ির বাহির যান।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ৯টার দিকে রাবার বাগানে এক নারীর মরদেহ দেখে মানুষজন জড়ো হলে নিহতের ছোট ছেলে নিহতের লাশ সনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধারকালে নিহতের বুকে ও ঘাড়ে আঘাতের চিহৃ দেখেছেন। তাই স্থানীয়রা ঘটনাটিকে আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ড বলেই সন্দেহ করছেন।।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com