শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ইয়ুথ এসেম্বলি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস (COVID 19) সংক্রমণ প্রতিরোধে জনসমাগম রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশে গত ১৬ এপ্রিল ২০২০  কিশোরগঞ্জ জেলার পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসানের নেতৃত্বে ইয়ুথ এসেম্বলির সেচ্ছাসেবকগণ নিমকালি কাঁচাবাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ সময়  ইয়ুথ এসেম্বলির পক্ষ থেকে বাজারে উপস্থিত সবজি বিক্রেতা ও প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া  বাজারে কেনাকাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশে মাটিতে ব্লক আঁকা এবং মাইকিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য প্রচার করা হয়। পুমদী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান ইয়ুথ এসেম্বলির এ উদ্যোগের ভূয়সী প্রসংশা করে বলেন, ইউনিয়ন পরিষদ এ ধরনের সকল  কার্যক্রমে সবসময় সহযোগিতা করে যাবে। ইয়ুথ এসেম্বলির সেচ্ছাসেবক দলের পক্ষে মেহেদী হাসান বাপ্পী বলেন, সকলের ভালোর জন্য আমাদেরকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোয়াসহ সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সকলে সহযোগিতা করলে জনস্বার্থে  ইয়ুথ এসেম্বলির  সেচ্ছাসেবকদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com