শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে নতুন করোনা শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে কে কোন উপজেলার জানুন বিস্তারিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ১৫৫২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এর আগে জেলায় সাত চিকিৎসকসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়। আজ কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। সর্বমোট কিশোরগঞ্জ জেলায় এ নিয়ে ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে একজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ জেলা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পুরনো কোভিড-১৯ পজেটিভ দুইজন রয়েছেন। এই দুইজনের সহ মোট ২০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। বাকি ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে বাজিতপুর উপজেলার দুইজন, মিঠামইন উপজেলার তিনজন, ভৈরব উপজেলার পাঁচজন, তাড়াইল উপজেলার দুইজন, কুলিয়ারচর উপজেলার তিনজন, অষ্টগ্রাম উপজেলার একজন, নিকলী উপজেলার একজন ও কটিয়াদী উপজেলার একজন রয়েছেন।

 

বর্তমানে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় সর্বোচ্চ ১০ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় দুইজন, মিঠামইন উপজেলার তিনজন, নিকলী উপজেলায় একজন, অষ্টগ্রাম উপজেলায় একজন এবং হোসেনপুর উপজেলার একজন করোনা শনাক্ত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com