কিশোরগঞ্জের নিকলীতে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। সে কিছু দিন আগে নারয়নগঞ্জ থেকে নিকলীতে এসেছে। নিকলীতে এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। খবরটি জানাজানি হওয়ার সাথে সাথেই আতঙ্কিত হয়ে পড়েছেন উপজেলাবাসী।
আজ (১৭ এপ্রিল) শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এন এম জাহাঙ্গীর। তিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।
হাসপাতাল সূত্র জানায়, এর আগে নিকলী থেকে যতগুলো নমুনা পাঠানো হয়েছে, সবগুলোর ফলাফল এসেছে নেগেটিভ।দামপাড়া ইউনিয়নের সুত্রধর পাড়ার তন্ময় সরকার কিছু দিন আগে গোপনে নারায়ণগঞ্জ থেকে দামপাড়া নিজ বাড়িতে অবস্থান নেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ থাকে হোম কোয়ারেন্টোইরে নেওয়া হয়। এ ছাড়া ও নিকলীতে ৪০০ ব্যক্তিকে ও হোম কোয়ারেন্টোইনে রাখা হয়েছে। এদের মধ্যে তন্ময় সরকারসহ ওই দিন ৩০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জ বসবাসকারী দামপাড়া ইউনিয়নের সুত্রধর পাড়ার তন্ময় সরকাররের নমুনায় সংক্রমণ পাওয়া যায়। থাকে এখনো হোম কোয়ারেন্টোইনে রাখা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এন এম জাহাঙ্গীর বলেন, নিকলীতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত শনাক্ত হলো। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে জরুরি সভা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।