মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

খিদের জ্বালায় ফ্রি রেশন নিতে যেয়ে ধর্ষণের শিকার যুবতী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ১৩০২০ বার পড়া হয়েছে

লকডাউনের জন্য স্বামী আটকে আছেন ভারতের পঞ্জাবে। কিন্তু খিদে সে কথা শোনে না। লকডাউনের মধ্যে তাই সরকারের বিনামূল্যে রেশন নিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের এর যুবতী। কিন্তু খাবার তো পেলেনই না, উল্টে তাঁকে ধর্ষণ করল রেশন ডিলার।

তাঁর অভিযোগ, প্রথমে তাঁকে রেশনের দোকানে দাঁড় করিয়ে রেখেছিলেন রেশন ডিলার। দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে তারপর চলে যেতে বলেন। নিরাশ হয়ে তিনি ফিরে আসেন।

 

এরপরই বাড়িতে এসে তাঁকে একলা পেয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে ও অত্যাচার করে ওই রেশন দোকানদার। ঘটনার পরেই পুলিশ অভিযোগ জানান ওই মহিলা। ওই মহিলা যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিক জানিয়েছেন, এতদিন তাঁরাই খাবার দিয়েছেন। কিন্তু এখন তাঁদেরও আর সামর্থ্য নেই। তাই রেশন দোকানে যেতে হয়েছিল নির্যাতিতাকে।

পুলিশ অভিযোগের ভিত্তিতে রেশন ডিলার বিনোদকে গ্রেপ্তার করেছে ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে। আপাতত পুলিশের হেফাজতে আছে অভিযুক্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com