রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জের নিকলীতে এক কিশোরী গণধর্ষণের শিকার ৩ আসামি গ্রেপ্তার

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৪৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) এ ঘটনায় নিকলী থানায় তিনজনকে আসামি করে ওই কিশোরীর মা মামলা করেন। এ ঘটনায় পুলিশ সোমবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে।

 

ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জে নিকলী উপজেলায়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন নিকলী গুরুই ইউনিয়নের উত্তরপাড়া গ্রমের মোঃ সালামিন (১৮), একই গ্রামের পনু মিয়া (১৮) ও গুরুই পালপাড়ার মোঃ রাকিব (১৯)। তারা পেশায় কৃষি শ্রমিক।

মামলার এজাহারে বাদী লিখেছেন, নিকলী উপজেলার গত শুক্রবার (১৭এপ্রিল) রাতে তার নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল, মা-বাবা ছিল পাশের ঘরে। রাত প্রায় ১১টার দিকে আসামিরা কিশোরীর ঘরের বেড়াকেটে ঘরে প্রবেশ করে। প্রথমে আসামিরা ঘরের দরজা খুলে ওই কিশোরীকে মুখে চাপা দিয়ে পাজাকুলে করে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে কিশোরীকে পালাক্রমে তিনজনই ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর ডাক-চিৎকারে বাবা-মা ও এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। বিষয়টি তার মা-বাবা সোমবারে বিকেলে এসে নিকলী থানা পুলিশকে জানান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনা শুনার পর তিনি নিজেসহ সঙ্গীয় অফিসারদের নিয়ে তাৎক্ষণিক গুরুই ইউনিয়নের হাওরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন স্থান থেকে তিনজনকেই গ্রেপ্তার করেছে। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

 

ওই কিশোরীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে মঙ্গলবার আদালত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেপ্তারকৃত তিনজনকেই মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com