রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে সাংসদের সামনেই ছাত্রলীগের সাবেক সভাপতিকে চাকু দিয়ে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তার

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১৫৮৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সাংসদের সামনেই ছাত্রলীগের সাবেক সভাপতি খুরশেদ আলম স্বাধীনকে (৪৮) চাকু দিয়ে হত্যার চেষ্টা করে মোঃ কাজীবুর রহমান (২৪) নামে এক বখাটে। পুলিশ ঘটনাস্থল থেকেই আসামিকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে স্বাধীনের ছোট ভাই মোঃ মাসুদ রানা বাদী হয়ে মোঃ কাজীবুর রহমানকে আসামি করে নিকলী নিকলী থানায় ৩২৬ ধারায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করে। মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নিকলী উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে জখমী স্বাধীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে স্থানীয় সাংসদ সদস্য মোঃ আফজাল হোসেন সরকারী ত্রাণ কমিটির সভা করেন। সভাশেষে অডিটরিয়াম থেকে বাহির হওয়ার সময় পূর্ব শক্রুতার জের ধরে খুরশেদ আলম স্বাধীনকে মারার জন্য আগে থেকেই অডিটরিয়াম উৎপেতে থাকে মোঃ কাজীবুর রহমান।

 

সেসময় খুরশেদ আলম স্বাধীনকে  ধারালো চাকু দিয়ে হত্যার চেষ্টা করে। এতে চাকুর আঘাতে স্বাধীনের কপাল, বামকানের লতির নিচে এবং গলায় উপুর্যপুরি আঘাত করে। সাংসদের সাথে থাকা নেতা-কর্মীরা স্বাধীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে ভর্তি করলেও অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে।

 

এ ব্যাপারে স্থানীয় সাংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার সঙ্গে কথাবলা যায়নি। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনারস্থল থেকেই চাকুসহ আসামি মোঃ কাজীবুর রহমানকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামি মোঃ কাজীবুর রহমানকে বুধবার (২২এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com