শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জে লাউয়াছড়ায় বিরল প্রজাতির বনবিড়াল অবমুক্ত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে

বন ছেড়ে লোকালয়ে হাস ও কবুতর খেতে এসে গৃহস্তের ফাঁদে আটকা পড়লো একটি বিরল প্রজাতির বনবিড়াল।

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের কাঞ্চন গোয়ালার বাড়িতে রোববার (২৬ এপ্রিল) সকালে ফাঁদে আটকা পড়ে এ বন বিড়ালটি।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে বনবিড়ালটি উদ্ধারে ছুটে যান পরিবেশকর্মী ও লাউয়াছড়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের সদস্য সামছুল হক। নিজ বাড়িতে বনবিড়ালটি নিয়ে এসে বিষয়টি মুঠোফোনে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনকে জানান তিনি।

দুপুর ২টায় লোক পাঠিয়ে বনবিড়ালটি নিয়ে এসে বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মৌলভীবাজারের বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বনবিড়াল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণীটি সুস্থ্য থাকায় বিকাল ৪টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com