রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হওয়ার উপায় জানালেন আর্থ কিশোর

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৭৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আক্রান্ত ২য় রোগী আর্থ কিশোর। সে একজন ফার্মেসী ব্যবসায়ী। ফার্মেসী ব্যবসার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত আছেন। ধারণা করা হচ্ছে ফার্মেসীতে আসা ক্রেতাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন আর্থ কিশোর। গত ১২ এপ্রিল আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে।

 

গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালে ১৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হলে এদিন তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সুস্থ হয়ে বাড়ি ফিরে আর্থ কিশোর তার ফেসবুকে করোনা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। ফেইসবুকের এক পোষ্টে তিনি মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছেন।

 

ওয়াননিউজ পোর্টাল থেকে তার সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে করোনা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি জানান- “করোনা হলে কী করবো না ভেবে, কী করলে করোনা হবে না সেটা ভাবা উচিত। ভয় না পেয়ে, মনকে শক্ত রাখা। যদি প্রতিদিন কিছুক্ষণ পর পর গরম পানি পান ও গরম পানি লবণ দিয়ে গার্গল করা হয় তাহলে কিছুটা উন্নতি হতে পারে।

এছাড়াও তিনি জানান ‘রোজ একাধিকবার আদা, রসুন, কালজিরা, মধু, লঙ, এলাচ একসাথে জাল দিয়ে বাস্প নিলে এবং খেলে করোনা উপসর্গ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদি ভিটামিন সি ও পুষ্টিকর খাবার খেলেও ভালো অনুভূতি ফিল করা যায়। যে সব খাবার রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে সেসব খাবার দৈনিক খাদ্য তালিকায় রাখলে ভাল হয়, যেমন ডিম, দুধ, ডাল ইত্যাদি আমার সুস্থ্য হওয়ার ব্যাপারে এগুলো বেশি কাজ করেছে।

 

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, ‘আর্থ কিশোর ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। তার সুস্থ হওয়ার খবরে আমরা খুশি হয়েছি।’ একই হাসপাতালে চিকিৎসা নিয়ে  মঙ্গলবার (২৮ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফেরেন ভৈরবের প্রথম করোনা আক্রান্ত পুলিশের এসআই মো. চাঁন মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com