মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

করোনায় বিশ্বে মৃত্যু ৩ লাখ ছাড়ালো, আক্রান্ত ৪৪ লাখেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনায় শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৩৭৬ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত এবং সর্বাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৫১২ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৮৮৬ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায় ২ লাখ ৫২ হাজার এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৩০৫ জনের। আক্রান্তের সংখ্যায় রাশিয়া দ্বিতীয় হলেও মৃত্যু সংখ্যা অনেক কম দেশটিতে।  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডেটা অনুসারে করোনায় মৃত্যুর দিক দিয়ে দেশটি ১৮তম।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে। দেশটিতে ২ লাখ ৩৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যুর হারও বেশি ব্রিটেনে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৯৩ জন মারা গেছেন দেশটিতে।

স্পেনে চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার জন এবং মৃত্যুর সংখ্যায় দেশটি পঞ্চম। করোনায় স্পেনে ২৭ হাজার ৩২১ জন মারা গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com