রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

টুইটার ও ফেসবুকের ডানা ছাঁটার আদেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৫০ বার পড়া হয়েছে

এক নির্বাহী আদেশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ আইনি সুরক্ষা প্রত্যাহারের উদ্যোগ শুরু করলেন ট্রাম্প৷ টুইটার, ফেসবুকের মতো কোম্পানি এই সিদ্ধান্তের বিরোধিতা করে চ্যালেঞ্জের পথে এগোচ্ছে৷ খবর ডয়চে ভেলের।

টুইটারের সঙ্গে বিবাদের পর হুমকি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘শায়েস্তা’ করতে সত্যিই পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ সরাসরি টেক কোম্পানিগুলির স্বাধীনতা খর্ব করতে না পারলেও এমন কিছু কোম্পানির বিশেষ রক্ষাকবচ প্রত্যাহার করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন তিনি৷ ফলে ফেডারেল স্তরে ফেসবুক ও টুইটারের মতো কোম্পানির দায়বদ্ধতা সীমিত রাখার লক্ষ্যে এতদিন যে বিশেষ সুরক্ষার ব্যবস্থা ছিল, তা লোপ পেতে চলেছে৷ সামাজিক যোগাযোগ মঞ্চে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব বক্তব্য তুলে ধরলে কোম্পানিকে তার দায় বহন করতে হতো না৷ প্রেসিডেন্টের সিদ্ধান্ত কার্যকর হলে এ সব কোম্পানির বিরুদ্ধে সহজেই মামলা দায়ের করা যাবে৷

হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ফেসবুক ও টুইটারের মতো কোম্পানি এতদিন লাগামহীন ক্ষমতা ভোগ করে নাগরিক ও বিশাল সংখ্যক পাঠকের মধ্যে বার্তা চালাচালির ক্ষেত্রে ইচ্ছামতো সেন্সর করেছে, সীমা স্থির করেছে, সম্পাদনার কাঁচি চালিয়েছে, বার্তার গঠন বদলে দিয়েছে এবং গোপনও করেছে৷ ফলে তিনি চরম বিরক্তি প্রকাশ করেন৷ ট্রাম্পের যুক্তি, এই সব কোম্পানির পরিষেবা নিরপেক্ষ মঞ্চ না থেকে সম্পাদনা করে নির্দিষ্ট মতামত তুলে ধরছে৷ তাই কোনো সুরক্ষা দাবি করার অধিকার তাদের নেই৷

প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে অসংখ্য মামলার আশঙ্কা করছে মার্কিন প্রশাসন৷ অ্যাটর্নি জেনারেল বিল বার অবশ্য জানিয়েছেন, তিনি এই আদেশকে আইন হিসেবে কার্যকর করতে বদ্ধপরিকর৷ টুইটার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে৷ কোম্পানির নিজস্ব টুইট বার্তা অনুযায়ী এই নির্বাহী আদেশ প্রচলিত আইনের বিরুদ্ধে ‘প্রতিক্রিয়াশীল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ৷ এই আইন পরিবর্তনের প্রচেষ্টা ভবিশষ্যতে অনলাইনে মতামত প্রকাশ ও ইন্টারনেটের স্বাধীনতা খর্ব করতে পারে বলে সতর্ক করে দিয়েছে টুইটার৷

টুইটার কোম্পানির প্রধান জ্যাক ডোরসি ট্রাম্পের সঙ্গে সর্বশেষ সংঘাতের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, টুইটার তথ্য যাচাই করে মোটেই সত্য-মিথ্যের একচেটিয়া বিচারক হবার চেষ্টা করে না৷ পরস্পরবিরোধী বক্তব্য উঠে এলে বিতর্কিত তথ্য তুলে ধরে ব্যবহারকারীদের হাতেই তার ভিত্তিতে বিচার করার সুযোগ দেওয়া হয়৷

ট্রাম্প বলেছেন, প্রায় আট কোটি অনুগামী থাকা সত্ত্বেও চাইলেই তিনি অনায়াসে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন৷ কিন্তু ‘ফেক নিউজ’ বা ভূয়া খবর এড়িয়ে চলতে তিনি এই মঞ্চ ব্যবহার করছেন৷ তিনি নিজের উদ্যোগে দুই রাজনৈতিক দলের সমর্থনের আশা করছেন৷

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর ফেসবুকও সমালোচনা করেছে৷ মত প্রকাশের অধিকার সুরক্ষার প্রতি বিশ্বাসের উল্লেখ করে এই কোম্পানি সমাজকে ক্ষতিকারক ‘কনটেন্ট’ থেকে রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে৷ উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে কোম্পানির প্রধান মার্ক সাকারবার্গ চলমান বিতর্কে ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়ে সমালোচনার মুখে পড়েন৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com