সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র, আটক করেছে র‌্যাব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের ব্যঙ্গ চিত্রের মাধ্যমে কটূক্তি করার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে মো. শিবলু মিয়া (৩৬) নামে এক অপপ্রচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া অপপ্রচারকারী মো. শিবলু মিয়া কটিয়াদী উপজেলার দশ কাহনিয়া গ্রামের মৃত কেরু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, মো. শিবলু মিয়া “জিয়া সৈনিক দল কটিয়াদী উপজেলা শাখা” নামক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী মহদোয়গণকে ব্যঙ্গ চিত্রের মাধ্যমে কটূক্তি, বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. শিবলু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন (Walton Primo NH3) উদ্ধার করা হয়।

আটক শিবলুকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. শিবলু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষূন্ন করাসহ দেশের চলমান আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।

এছাড়া সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফেসবুকে নানা ধরনের কটূক্তিকর তথ্য প্রচার করে।

এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক হওয়া অপপ্রচারকারী মো. শিবলু মিয়ার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com