মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

মাসহ তামিমের পরিবারের চারজন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০
  • ৬৩২ বার পড়া হয়েছে

ক্রিকেটার মাশরাফী ও অপুর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের পরিবারের চার সদস্য।

তথ্যটি নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। জানা যায়, বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের মা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নাফিসের স্ত্রী ও সন্তানের উপরেও করোনায় ছায়া পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারাও করোনায় আক্রান্ত।

নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

 

এর আগে শনিবার (২০ জুন) দুপুরে হুট করে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ।

এরপরেই খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। উল্লেখ্য অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com