বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১০ জন নিয়েও জিতলো বার্সা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

স্প্যানিশ লা লিগায় ৩৫তম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বুধবার (৮ জুলাই) রাতে তারা ১-০ গোলে হারিয়েছে এম্পানিওলকে। ৫০ ও ৫৩ মিনিটে উভয় দল ১০ জনের দলে পরিণত হয়। বাকি সময় দশজন নিয়েই খেলে। ১০ জন নিয়ে খেলেও জয় বঞ্চিত হয়নি কাতালানরা।

ম্যাচের ৫০ মিনিটে বার্সেলোনার আনসু ফাতি ও ৫৩ মিনিটে এস্পানিওলের পোল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সা।

 

এ সময় (৫৬ মিনিটে) লুইস সুয়ারেজ গোল করে এগিয়ে নেন কিকে সেতিয়েনের দলকে। এটি ছিল বার্সার জার্সি গায়ে তার ১৯৫তম গোল। আর এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বার্সেলোনার হাঙ্গেরিয়ান স্ট্রাইকার লাজলো কুবালাকে। যিনি এতোদিন কাতালানদের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তাকে পেছেন ফেলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ।

 

বাকি সময়ে সুয়ারেজের করা গোলটি আর শোধ দিতে পারেনি এস্পানিওল। তাতে হারও এড়াতে পারেনি তারা। ৩৫ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭ পয়েন্ট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com