ভৈরবে গাজাঁসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নরপতি গ্রামের মোঃ ইছার উদ্দিন এর ছেলে জিতু মিয়া (২২) ও নরসিংদী জেলার শিবপুর থানাধনি কুতুবেরটেক গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ কাউসার (৩০)। আজ সোমবার দিবাগত মধ্যরাতে ভৈরবের ভৈরবপুর পাওার হাউস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃতদের হেফাজতে থাকা ২কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব জানায়, হবিগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে ভৈরবসহ আশেপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির উদ্দেশ্যে একটি মাদক কারবারি চক্র ভৈরবের ভৈরবপুর পাওয়ার হাউস এলাকার পাকা রাস্তায় অবস্থান করছে গোপনসূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। পরে আটকৃতদের তল্লাশি করে তাদের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২কেজি গাজাঁ ও মাদক বিক্রির নগদ ৫হাজার ৩শ টাকা জব্দ করেন র্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০হাজার টাকা।
এবিষয়ে আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।