বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

রিয়াল ছাড়ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৮১ বার পড়া হয়েছে

চুক্তির এখনও বাকি দুই বছর। কিন্তু এই মৌসুমের পর ক্লাবটিতে তার থাকা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এমনই ইঙ্গিত মিলছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কথায়।

রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে জিদান বলেন, এখানে আমার একটা চুক্তি আছে। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না, পরে কী হতে যাচ্ছে। পরের মৌসুমে কী হতে পারে এ প্রসঙ্গে এখন কিছুই বলতে রাজি নন জিদান। তবে বর্তমান নিয়ে খুব আনন্দিত তিনি।

 

জিদান বলেন, পরের মৌসুমে বা পরের বছর কী হতে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই বলব না। আমার একটা চুক্তি আছে, তাতেই আমি খুশি। এখন যা করছি, তাতেই আনন্দিত। তবে ফুটবলে কখন কী হয়, কেউ বলতে পারে না।

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদে ২০৯ ম্যাচে ১১টি শিরোপা জিতেছেন জিনেদিন জিদান। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতা কোচ মিগুয়েল মুনোজও যা পারেননি। তিনি ১৪টি ট্রফি জিতেছেন ৬০৫ ম্যাচে। অথচ এমন সাফল্যের পরেও স্প্যানিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন জিদান!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com