রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ভুয়া দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, প্রতারকচক্রের ২ সদস্য আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভুয়া দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চুরি করতে গিয়ে ঘটনায় প্রতারকচক্রের ২ সদস্য আটককে করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোবাইল ও নগদ ৪ লক্ষ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

 

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চলতি মাসের গত ১২ জুলাই  অজ্ঞাতনামা একজন ব্যক্তি কিশোরগঞ্জ জেলা সদরের সেরাটন হোটেলের নীচ তলায় অবস্থিত স্যামসাং মোবাইল শো-রুমে গিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে বলে যে, সে দুদকের উপ-পরিচালক। বর্তমানে সে স্ব-পরিবারে কিশোরগঞ্জ জেলার গণপূর্ত বিভাগের রেষ্ট হাউজের ৩য় তলায় অবস্থান করছে। সে তার পরিবারের সদস্যদের জন্য ৫ টি এন্ড্রয়েড মোবাইল সেট ক্রয় করবে এবং উক্ত শো-রুম হইতে ৫ টি এন্ড্রয়েড মোবাইল সেট পছন্দ করে পরিবারের সদস্যদের দেখানোর জন্য শো-রুমের সেল্স ম্যান সহ মোবাইল ৫টি নিয়ে গণপূর্ত বিভাগের রেষ্ট হাইজের উদ্দেশে রওয়ানা হয়ে রেষ্ট হাউজে পৌছে রেষ্ট হাউজের সামনের একটি কক্ষে সেল্স ম্যানকে বসিয়ে রেখে পরিবারের সদস্যদের মোবাইল দেখানোর জন্য মোবাইল ৫টি নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার পরপরই র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্ত এর মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জোর প্রচেষ্টা চালায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল ১৯ জুলাই রাত প্রায় ১২টার দিকে ঢাকা জেলার ভাটারা উপজেলার যমুনা ফিউচার পার্ক মার্কেট এলাকা হতে আসামী মোঃ শহিদুল হক দিপু (৫২) পিতা- মৃত মজিবুল হক, সাং- বরপিট, থানা- সোনাইমুড়ি, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা- বাসা নং-১৬, রোড নং-২৫, সেক্টর নং-৭, উত্তরা, থানা- উত্তরা (পূর্ব ডিএমপি), ঢাকা ও মোঃ হুমায়ন কবির এর দোকানে গিয়ে মোঃ হুমায়ন কবির (৩৫), পিতা- মৃত আলী মিয়া ব্যাপারী, সাং- দেওয়ানকান্দি, থানা ও জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা- বাসা নং-৩৪, রোড নং-১০, মেরুলবাড্ডা, ডিআইডি প্রজেক্ট, থানা- বাড্ডা (ডিএমপি), ঢাকাদ্বয়ের নিকট হইতে ৫ টি এন্ড্রয়েড মোবাইল সেট এবং অন্যান্য প্রতারণার সর্বমোট ৪ লক্ষ ৮ হাজার ৪শ ২০ টাকা’সহ গ্রেফতার করে।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দুদকের ভুয়া কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাবে-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম.শোভন খান জানায় প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com