রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

হাওরে ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৬৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো তিনজন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গুরুই ইউনিয়নের বড় মাইপাড়া হাওরে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হচ্ছে অন্তর (১৬) ও মনির (১৭)। গুরুতর আহত তিনজন হচ্ছে বোরহান, ঝুটন ও শফিকুল। তাদের প্রথমে বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত অন্তর গুরুই পূর্বপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে এবং মনির একই গ্রামের আশিদ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আনন্দ ভ্রমণের জন্য গুরুই পূর্বপাড়া গ্রামের একদল কিশোর ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরের উত্তাল পানিতে বের হয়। তাদের বহনকারী নৌকাটি বড় মাইপাড়া হাওর অতিক্রমকালে নুয়ে পড়া একটি বিদ্যুতের তার সামনে পড়ে। এ সময় বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পাঁচ কিশোর। এদের মধ্যে ঘটনাস্থলেই অন্তর ও মনিরের মত্যু হয়।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, গত ১১ জুলাই হাওর ভ্রমণে আসা লক্ষ্মীপুর ও নরসিংদী জেলার দুই যুবক পানিতে ডুবে মারা যান। এরপর হাওরে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। এর আগে-পরেও হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। ওই নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক সময়ে করোনার কারণে হাওর ভ্রমণে কড়াকড়ি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে পর্যটকদের ভিড় বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com