মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রুপচর্চায় তেজপাতা

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪১৬ বার পড়া হয়েছে

রান্নায় স্বাদ ও সুগন্ধ আনতে আমরা সাধারণত তেজপাতা ব্যবহার করে থাকি। এটি ব্যবহারের ফলে যেকোনও রান্নাই আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে।তেজপাতায় বেশ কয়েকটি স্বাস্থ্যজনিত গুণ রয়েছে। কিন্তু আপনি কি জানেন, রুপচর্চায়ও তেজপাতার জুড়ি মেলা ভার? ত্বক, চুল, দাঁত সুন্দর রাখতে আপনি তেজপাতা ব্যবহার করতে পারেন। তাহলে এই আর্টিকেল থেকে জেনে নিন রূপচর্চার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন তেজপাতা।

 

খুশকি দূর করে

শুকনো তেজপাতার গুঁড়ো ব্যবহার করে যে কেউ খুব সহজেই খুশকি থেকে মুক্তি পেতে পারে। টক দইয়ের সঙ্গে তেজপাতা গুঁড়ো মিশিয়ে নিন। মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান। এই মিশ্রণটি মাথার চামড়ায় লাগান এবং কিছুক্ষণ পরে শ্যাম্পু করে নিন। এতে খুশকি দূর হবে।

 

কন্ডিশনারের মতো কাজ করে

কয়েকটা তেজপাতা পানিতে দিয়ে সিদ্ধ করুন। তারপর পানিটি ঠান্ডা করে নিন এবং শ্যাম্পু করার পর ওই পানি দিয়ে চুল ধুয়ে নিন, কন্ডিশনারের মতো কাজ করবে এটি।

 

উকুন সারাতে

তেজপাতার তীব্র গন্ধ এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যের কারণে, এটি মাথা থেকে উকুন দূর করতে সহায়তা করে। এজন্য আপনি তেজপাতার গুঁড়ো নিয়ে সরাসরি মাথার চামড়ায় লাগাতে পারেন।

 

দাঁত পরিষ্কার করতে

দাঁত ব্রাশ করতে তেজপাতা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দাঁতে হলুদ ছোপ থাকলে পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন, উপকার পাবেন।

 

ব্রণ দূর করে

ক) শুকনো তেজপাতা গুঁড়ো গোলাপ জলে মিশিয়ে নিন। ব্রণের উপর এটি প্রয়োগ করুন। আধা ঘণ্টা রেখে তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

খ) পানিতে কয়েকটি তেজপাতা দিয়ে তা ফোটান। ১০ মিনিট ফুটিয়ে পানিটি ছেঁকে নিন। সেই পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন। এতে মুখের ব্রণ দূর হয়।

 

টোনার হিসেবে ব্যবহার করুন

তেজপাতা আপনি টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। কয়েকটা তেজপাতা পানিতে ফুটিয়ে নিয়ে পানিগুলো একটি বোতলে রেখে দিন। দিনে একবার করে ব্যবহার করুন এই পানি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com