সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

বার্সায় মেসির বাবা, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়ার পর আলোচনার শীর্ষে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। শুরু থেকেই গুঞ্জন ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন এই ক্ষুদে জাদুকর। সাথে অন্য ক্লাবের নাম থাকলেও পশ্চিমা মিডিয়ার দাবি সিটিতে চুক্তি করে ফেলেছে এলএমটেন। যদিও এর কোন সত্যতা নিশ্চিত করেনি কেউ। তবে বুধবারই (২ সেপ্টেম্বর) হয়ে যেতে পারে মেসি-বার্সেলোনা ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত। জানা যেতে পারে, আগামী মৌসুমে কোথায় থাকবেন মেসি।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (২ সেপ্টেম্বর) স্পেনের বার্সেলোনায় পৌঁছেছেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। যিনি আজই বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন এবং মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

তবে বার্সেলোনার পক্ষ থেকে ভাবা হচ্ছে উল্টোটা। বর্তমানে মেসির সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। তারা প্রস্তাব দেবে, মেসি যেনো ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১২ ঘণ্টার মধ্যে।

বার্সেলোনার এল প্রাট বিমানবন্দরে অবতরণের পর স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় জর্জ মেসিকে। কিন্তু তিনি শুধু বলেছেন, ‘আমি কিছুই জানি না বন্ধুরা।’ যার ফলে পাওয়া যায়নি কোনো আভাস এবং অপেক্ষা করতে হবে জর্জ মেসির সঙ্গে বার্তোমেউয়ের বৈঠক শেষ হওয়া পর্যন্ত সময়ের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com