শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯১ জনকে নিয়ে কিশোরগঞ্জ মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫১ বার পড়া হয়েছে

২০১৯ সালের ৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘ ১ বছর পর গতকাল পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ। পূর্ণাঙ্গ কমিটিতে সব পদ মিলিয়ে স্থান পেয়েছে জেলার ৯১ জন নারী নেত্রী।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া বেগম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এই কমিটির অনুমোদন দিয়েছেন। এতে সভাপতি পদে দিলারা বেগম আছমা ও সাধারণ সম্পাদক পদে বিলকিছ বেগমের নাম উল্লেখ রয়েছে। যদিও এ দুজনের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আগেই প্রকাশ হয়েছিল এবং কেন্দ্র থেকে বলা হয়েছিল পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠার জন।

 

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৫টি সহ-সভাপতি, সাতটি যুগ্ম সাধারণ সম্পাদক, সাতটি সাংগঠনিক সম্পাদক, ১৬টি বিভিন্ন বিভাগীয় সম্পাদকীয় এবং ৪৪টি কার্যনির্বাহী সদস্য পদ রাখা হয়েছে।

অনুমোদিত কমিটিতে ১৫টি সহ-সভাপতি পদে যথাক্রমে রহিমা খাতুন কানন, খালেদা ফেন্সী, কোহিনূর বেগম, গোলসান আরা বেগম, অ্যাডভোকেট শামসুন্নাহার নেলী, হোসনে আরা ইদ্রিস মুক্তা, শায়লা খানম রিতু, ফাতেমা জহুরা আক্তার, ফেরদৌসী কামাল জোসনা, শামসুন্নাহার, নাসরিন সুলতানা ঝুমা, সাঈদা আক্তার পারুল, জিন্নাত আক্তার রানু, মাহমুদা পারভীন ও ফৌজিয়া জলিল ন্যান্সি।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাজিদা ইয়াসমিন, ফেরদৌস আরা কাউসার সূচী, শাহিন সুলতানা ইতি, সেলিনা সারোওয়ার, রুমা আক্তার, ফাহিমা আক্তার পলি ও কুমকুম আক্তার। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে তাহমিনা ইসলাম, মিনা খাতুন ময়না, হাসিনা হায়দার চামেলী, মাছুমা আক্তার, নাজমা বেগম, সুইটি ইসলাম ও আজিজা আক্তার লিপি।

 

সম্পাদকীয় অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক আরজানা সুলতানা পিংকি, দপ্তর সম্পাদক ডা. রুবি ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার রুনা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাছিমা শাজাহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজা আরা পলক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শিমু আক্তার, শ্রম সম্পাদক মনোয়ারা বেগম জলি, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফুন্নেছা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শংকরী রানা সাহা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাদিয়া সুলতানা সুমি, কোষাধ্যক্ষ আফরোজা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ারা বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জ্যোতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উম্মে হানি চাঁদনী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুন্নাহার মিলি এবং মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম।

 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হামিদা মান্নান, মানসুরা জামান নতুন, আছিয়া আলম, রাশিদা খানম, সালমা হক, ঋতু রায়, সৈয়দা নাছিমা আক্তার চায়না, শায়লা পারভীন সাথী, মনোয়ারা খানম, মৌরী জান্নাত, রওশন আরা, অ্যাডভোকেট জেসমিন আরা মনি, নার্গিস আরা পপি, রেখা কর্মকার, নার্গিস সুলতানা, আসমা আক্তার, নাসরিন সুলতানা মুক্তি, রোকেয়া বেগম, আনোয়ারা বেগম, গোলনাহার, নাছিমা আক্তার রীতা, সৈয়দা নাজমা আক্তার নূর সীমা, বন্যা সরকার, তাহমিনা বেগম, সুবর্না আক্তার, তহুরা আক্তার সুমা, খালেদা বেগম, ফরিদা আক্তার, নওরিন আক্তার, ফারজানা নাসরিন শম্পা, জান্নাতুল ফেরদৌস আলেয়া, শওকত আরা খান মিল্কি আনা, শিরিন আক্তার, শিখা বেগম, হাফসা হোসেন জুঁই, গীতা রাণী ঘোষ, বদরুন্নাহার হ্যাপি, কহিনুর বেগম, তনিমা বেগম, লাভলী আক্তার, রওশন আরা, লোকন আক্তার, নূরজাহান বেগম ও জুলিয়াছ আক্তার পপি।

 

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই সোস্যাল মিডিয়ার অভিনন্দনের জোয়ার শুরু হয় গতকাল থেকে। তাতে আনন্দ প্রকাশ ও অভিনন্দন জানিয়ে শত শত ফেইসবুক পোষ্ট লক্ষ করা গেছে। কমিটি নিয়ে এখন পর্যন্ত কোনো বিরোধ লক্ষ করা যায় নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com