সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

থাপ্পড় মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে

নতুন মৌসুম শুরুর আগেই করোনার থাবায় পড়ে পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় থাকতে হয়েছিল দর্শক হয়ে। একই কারণে ছিলেন না এমবাপ্পে, ডি মারিয়া, পারেদেসসহ আরও ৭ জন ফুটবলার। ফলে লেন্সের কাছে ১-০ গোলে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে।

 

তবে দ্বিতীয় ম্যাচে ছিলেন সবাই। প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে জিতে দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরেছেন নেইমার, ডি মারিয়া এবং লেওনার্দো পারেদেস। তবে দলকে বাঁচাতে পারেননি। বেরিয়ে আসতে পারেনি হারের বৃত্ত থেকে। লেন্সের চেয়ে তুলনামূলক শক্তিশালী মার্শেইর কাছেও একই ব্যবধানে হেরেছে লিগ ওয়ানের হ্যাট্রিক চ্যাম্পিয়নরা।

তবে এই ম্যাচটি নেইমারের জন্য আরো বেশি নেতিবাচক হয়ে থাকবে। মাঠের পারফরমেন্সের ছাপিয়ে ম্যাচ শেষের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ক্ষতি হয়েছে তারই। ম্যাচ তো হেরেছেন, সাথে লাল কার্ডও দেখেছেন। শুনেছেন বর্ণবাদী গালি। যার ফলে এক ম্যাচ বসে থাকতে হবে ডাগআউটে।

 

ঘটনা ম্যাচ শেষ হওয়ার সময়। ম্যাচের ৩১ মিনিটের সময় ফ্লোরিয়ান থাউভিনের করা গোলে ততক্ষণে জয় নিশ্চিত মার্শেই। অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। যা থামাতে বেশ বেগ পেতে হয় রেফারিকে।

 

ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযোগকারী খেলোয়াড়কে মাথার পেছন দিকে থাপ্পড় দিয়েছেন নেইমার। এ অপরাধে ম্যাচ রেফারি সরাসরি লাল কার্ড দেখান নেইমারকে। এরপর মাঠ ছেড়ে যান নেইমার। ঠিক তখনই পেছন থেকে নেইমারকে বর্ণবাদী গালি দিতে থাকেন গঞ্জালেজ।

পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তোলেন নেইমার। তিনি অভিযোগ তুলে লেখেন, ‘আমার অপরাধ ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা গেছে, কিন্তু আমাকে অশ্লীল ও বাজে গালি দিয়েছে। তার কি হবে?’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com