সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক তিন মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৯ বার পড়া হয়েছে

আটক তিন ইয়াবা ব্যবসায়ী হলেন- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০)।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান নামে একজনকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মোট এক লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

অপরদিকে বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দীন ও মো. রমজান আলীকে আটক করেন র‌্যাব সদস্যরা। তারা কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

 

এ দুটি ঘটনায় আনোয়ারা ও বাকলিয়া থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com