মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

যেসব সবজি খেলে আপনার মেদ কমবেই

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার পড়া হয়েছে

পেটে মেদ শুধু সৌন্দর্য নষ্ট করে না, এর কারণে হার্টের সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপের মতো অসুখও হয়। ডায়েট, শরীরচর্চা এগুলো মেদ কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে এমন খাবার যা খেলে মেদ দূরে থাকবে।

 

পুষ্টিবিদ সুমেধা সিংয়ের মতে, ‘মেদ কমাতে গেলে শুধু ব্যালান্স ডায়েট নয়, পাতে রাখতে হবে এমন কিছু সবজি, যা ক্যালোরি কাউন্ট কমায়, হজমে সাহায্য করে ও সার্বিকভাবে মেদ ঝরায়।’

বিশেষজ্ঞদের মতে মেদ কমাতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার-

মাশরুম: মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া এই খাবার প্রোটিনে ঠাসা। শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি জমা রোধ করতে পারে সহজেই।

শাক: বিভিন্ন শাক ও সবুজ পাতা পেটের মেদকে জব্দ করতে পারে দ্রুত। পুষ্টিবিদদের মতে, যে সব খাবারে পেটের চর্বি ও দেহের মেদ কমে, শাক তাদের মধ্যে অন্যতম। এর ক্যালোরি কাউন্টও খুব কম কিন্তু এই খাবার অনেকেরই হজমের সমস্যা করে, তাই হজমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণ বুঝে শাক খান।

গাজর: কম ক্যালোরির খাবার ও মেদ কমাতে পারে- এই দুই কারণেই মেদ ঠেকানোর খাবারে গাজর থাকবে প্রথম সারিতে। ফাইবারে ঠাসা গাজরের রস নিয়ম মেনে খেতে পারলে কমবেই ভুঁড়ি। ওজন ঝরিয়ে চেহারাকে উজ্জ্বল করতে পারে এই খাবার।

ব্রকোলি: এই সবজিতে যেমন অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ প্রচুর, তেমনই এতে ফাইবার থাকে। ফটোকেমিক্যালে ভর্তি এই সবজিতে বিভিন্ন খনিজ লবণ ও ভিটামিন থাকে। তাই ব্রকোলিতে ভরসা রেখে ঝরান মেদ।

শশা: এই ফলের বেশির ভাগটাই পানি। গোটাটাই ফাইবার আর পানিতে ভর্তি। তাই ডিটক্সিফিকেশন তো হয়ই সঙ্গে ফাইবারের আধিক্যে খিদেও কমায়। শরীরের মেদ কমাতে তাই মেনুতে রোজ রাখুন শশা। টক দইয়ের সঙ্গত পেলে এই ফল আরও ভাল কাজ করে। সূত্র: আনন্দাবাজার পত্রিকা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com