বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দিল গৃহশিক্ষক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩০২ বার পড়া হয়েছে

গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. সাব্বির হোসাইন (২৭) নামের এক গৃহশিক্ষককে আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে সোমবার গভীর রাতে তাকে আটক করে। আটককৃত গৃহশিক্ষক পটুয়াখালী জেলা সদরের পশ্চিম আওলিয়াপুর গ্রামের মাওলানা ইমদুল্লাহর ছেলে।

 

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান মঙ্গলবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা অভিযুক্ত আসামি এক প্রবাসীর বাডিতে তার ছেলেমেয়েকে গৃহশিক্ষক হিসেবে শিক্ষা দিত।

দীর্ঘদিন এভাবে প্রবাসীর বাড়িতে তার যাওয়া আসার ফলে উক্ত প্রবাসীর স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে। পরবর্তীতে এই ছবি এবং ভিডিও দিয়ে আসামি ভিকটিমকে ব্লাকমেইল করে চাঁদা দাবি করলে ভিকটিম প্রতিবাদ করে। যার ফলে আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ঐ সমস্ত অশ্লীল এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিধানিক দল অভিযান চালিয়ে আসামি মোঃ সাব্বির হোসাইনকে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামির কাছ থেকে মোবাইল ফোন এবং সকল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। র‌্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ সংক্রান্ত সকল তথ্য প্রমাণসহ আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com