বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

চিলেকোঠার গল্প’র শুটিংয়ে শ্রীমঙ্গলে দুই বাংলার  তারকা, ঋষি কৌশিক ও সাফা কবির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার পড়া হয়েছে
দুই বাংলার জনপ্রিয় দুই তারকা। অভিনয় জগতে তাদের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার তাঁরা দু’জন আসছেন একই ফ্রেমে। ওপাড় বাংলার ঋষি কৌশিক- এপাড় বাংলার সাফা কবির।
‘চিলেকোঠার গল্প’ নামের একটি ভিন্নধর্মী গল্পের নাটকের শুটিংয়ে তারা এসেছেন চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সকলে পূজার ছুটি উপভোগ করলেও তারা দু’জন ব্যস্ত সময় পার করছেন শুটিংয়ে। ২৪ অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনেই দৃশ্যায়িত হবে এই নাটকটি।
নাটকটির পরিচালনা করছেন রচনায় রাকেশ বসু। আর গল্প লিখেছেন আফরিন জামান লীনা। রবি কিরণ প্রোডাকশন হাউস থেকে ভিন্নধর্মী গল্প নিয়ে নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে আসতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু।
নাটকের পরিচালক রাকেশ বসু জানান, গল্পে দেখা যাবে, ঋষি কৌশিক ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের কাজে তিনি বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না উঠে তিনি একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসায়ই থাকেন সাফা কবির। রাগ অভিমান থেকে একসময় ভালোলাগা তারপর ভালবাসা এবং পরিণয়।
নাটকটি নিয়ে অভিনেতা ঋষি কৌশিক বলেন, ‘অভিনয়ের জন্য আমি প্রথমবার বাংলাদেশে এসেছি। বেশ ভালো লাগছে এখানকার পরিবেশ ও প্রকৃতি। পরিচালক রাকেশ বসুর সঙ্গে অভিনয়ের ব্যাপারে কিছু দিন ধরেই কথা হচ্ছিল। রাকেশদা মানসম্মত নাটকই নির্মাণ করেন জেনেছি। আশা করছি এই নাটকটিও সকলের উপভোগ্য হবে, আর সে ভাবেই নাটকটিতে শ্রম দেয়ার চেষ্টা করব” বলে জানান জনপ্রিয় এই তারকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com