বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

করোনায় পজিটিভ ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৯৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আর এই বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।

 

ফিফা এক বিবৃতিতে জানায়, ইনফান্তিনোর শরীরে করোনার হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে। যে কারণে তিনি হোম কোয়ারিন্টিনে রয়েছেন। আগামী ১০ দিন তিনি এভাবেই সবার থেকে পৃথক অবস্থায় থাকবেন।

সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে করোনা টেস্ট করান ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কোভিড-১৯ পরীক্ষায় ইতিবাচক হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ৫০ বছর বয়সী ইনফান্তিনোর সংস্পর্শে যারা এসেছেন তাদেরও করোনা টেস্ট করতে বলা হয়েছে।

 

করোনভাইরাস চলাকালীন সময়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন ইনফান্তিনো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইসরাইল এবং গত মাসে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।

 

সুইজারল্যান্ডে গত শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এ পর্যন্ত ২২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ইনফান্তিনো একজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com