বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আসামিকে হ্যান্ডকাফের বদলে ফুলেল শুভেচ্ছা জানালো পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী থানায় যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামী নালিতাবাড়ী থানায় স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাজাপ্রাপ্ত ব্যাক্তি নাজমুল হাসান (৩০) থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি উপজেলার বাঁশকান্দা বাজার গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানায়, আসামি নাজমুল হাসানের বিরুদ্ধে বিগত ২০১৭ সালে তার স্ত্রী শেরপুরের নালিতাবাড়ী থানার সিআর ১২৯ নম্বর মামলাটি দায়ের করেন। পরে আদালত স্বাক্ষ্য গ্রহন শেষে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় আসামী নাজমুল হাসানের অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের স্বশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেইসাথে অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।

 

মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি নাজমুল পলাতক ছিলেন। চলতি বছরের জানুয়ারী মাসের ২৮ তারিখে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। একপর্যায়ে তার ভাই মোস্তফা ও নালিতাবাড়ী থানা পুলিশের সহযোগীতায় বুধবার বিকেলে নালিতাবাড়ী থানায় আত্মসমর্পন করেন তিনি।

 

পরে শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম মহোদয়ের নির্দেশে নালিতাবাড়ী অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com