বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।

 

শুক্রবার (৬ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বৌলাই ইউনিয়নের পাতালজান বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (২৮), পিতা-মৃত আব্দুল রহিম, সাং-পাদ্দা পাথারিয়াপাড়া ও আল-আমিন (১৯), পিতা-মৃত এরশাদ মিয়া, সাং-পাদ্দা উত্তর কাঠালিয়াপাড়, উভয় ইউপি-বৌলাই, থানা ও জেলা-কিশোরগঞ্জদ্বয়’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল এক কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত এক মোবাইল সেট’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাব জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com