বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আজ শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৮১ বার পড়া হয়েছে

প্রখ্যাত শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন আজ ৯ নভেম্বর। ১৯৫০ সালের এই দিনে তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

 

তার জন্মদিন উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

 

গাজীপুর মহানগরীর হায়দরাবাদে সোমবার (৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে টঙ্গী নতুন বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে।

 

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মতিউর রহমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিনের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

 

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি পদে থাকাকালীন সন্ত্রাসীদের ব্রাশফায়ারে শহীদ হয়েছিলেন আহসান উল্লাহ মাস্টার। এ ঘটনার পরদিন তার ছোট ভাই মতিউর রহমান টঙ্গী থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় ২০০৪ সালের ১০ জুলাই পুলিশ অভিযোগপত্র দায়ের করে। ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালের ১৬ এপ্রিল এ মামলায় ২২ আসামিকে মৃত্যুদণ্ড ও ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। খালাস দেয়া হয় দুই আসামিকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com