বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

হোসেনপুরে সরকারি ড্রেন দখল করে দোকান নির্মান

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়নের হুগলাকান্দি বোর্ডের বাজারে প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে নির্মিত পাকা ড্রেন দখল করে দোকান নির্মাণ করা হয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মোঃ নজরুল ইসলাম জিনারী ইউনিয়ন ভূমি অফিসের লোকজনকে মোটা অংকের উৎকুচ দিয়ে সরকারি পাকা ড্রেন দখল করে দোকান নির্মাণ করায় বাজারের পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হচ্ছে। অন্যদিকে ড্রেনে ময়লা আবর্জনায় ভর্তি হয়ে দূর্গন্ধ ছড়াচ্ছে। সরেজমিনে গিয়ে দেখাযায়, পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে নির্মিত পাকা ড্রেন দখল করে নজরুল ইসলাম চায়ের দোকান তৈরী করে রমরমা ব্যবসা করছেন। দীর্ঘদিন ধরে ড্রেন ভরাট করার ফলে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে বর্ষা মৌসুমে এবং অতিরিক্ত বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সরকারি পাকা ড্রেন দখল করে দোকান নির্মাতা অভিযুক্ত নজরুল ইসলাম জানান, সরকারি জায়গায় ড্রেন হয়নি। পানি নিষ্কাশনের জন্য আমার জায়গায় ড্রেন নির্মাণ করা হয়েছে।

 

আমার জায়গায় ড্রেন তাই দখল করে দোকান নির্মান করেছি। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, সরকারী ড্রেন দখল করে দোকান নির্মান সম্পূর্ণ বে-আইনি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com