সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা 

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে তিনটি বেসরকারি  ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  অভিযান চালিয়ে  মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
.
অভিমান প্রসঙ্গে জানা যায়, আজ  ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে হোসেনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম জাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
.
এ সময় বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি না মানায়  মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর ধারা ৫ ও ৮ এ হোসেনপুর পৌর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রেহেনা ডায়াগনস্টিক সেন্টার ও হোসেনপুর ডায়াবেটিক ডায়াগনস্টিক সেন্টার থেকে তিনটি মামলায় মোট আট (৮) হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
.
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিরুজ্জামান, হোসেনপুর থানার উপ পরিদর্শক মো: ফরিদ উদ্দিন , হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর থানা পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।
.
হোসেনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম জাহিদুর রহমান জানান, জনকল্যাণ ও জনসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com