রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৭২২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ এবং জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা সদরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় এ অভিযান করা হয়। 

.
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শফিকুল ইসলাম। এ সময় কিশোরগঞ্জ জেলা শহরের বটতলায় লাইসেন্স নবায়ন না থাকায় আল সাফি প্যাথলজি ও হাজী ডায়গনস্টিক সেন্টারকে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও আপন ডায়গনস্টিক সেন্টারে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ৬(গ) ধারায় যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
.

এছাড়া শিখা ডায়গনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন, কিশোরগঞ্জ, জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, অধিনায়ক, সিপিসি -২, RAB -১৪, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ, পরিদর্শক, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ, ক্যাব, কিশোরগঞ্জ এর সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

.
কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com