মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রাজশাহীর হকার খুকির দায়-দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর এক নারী সংবাদপত্র হকারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন। এটি শুনে ঐ হকারের স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। খবর বাসসের।

 

৬০ বছর বয়সী এই হকারের নাম দিল আফরোজ খুকি। তিনি গত ৩০ বছর ধরে সংবাদপত্র বিক্রয় করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসন দিল আফরোজ খুকির দায়িত্ব গ্রহণ করেছে। রাজশাহী শহরে খুকীই একমাত্র মহিলা, যিনি দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে আসছেন।

 

রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘আমি আজ তার বাড়িতে গিয়েছি এবং সেটি মেরামত ও সংস্কারের পদক্ষেপ নিয়েছি।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুকির দায়-দায়িত্ব নেয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন, যাতে সে আগামী দিনগুলোতে সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারে।

আবদুল জলিল বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে বাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করতে শ্রমিক নিয়োগ করেছে। তিনি আরো বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও নতুন কাপড়সহ তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন।

 

দিল আফরোজ খুকি রাজশাহী শহরের সেরোইল এলাকায় বসবাস করেন। তিনি তার বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে পত্রিকা ক্রয় করেন এবং শহরের রাস্তায় হেঁটে হেঁটে তা বিক্রি করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন।

 

স্থানীয় সূত্রগুলো জানায়, ৭ বোন ও ৫ ভাইয়ের মধ্যে খুকি হচ্ছেন দশম। ১৯৮০’র দশকে তিনি টাঙ্গাইলের ভারতেস্বরী হোমস স্কুলে ছিলেন এবং তখন বিয়ে করেন। পরে অল্প বয়সে তিনি বিধবা হয়ে যান। স্বামীর মৃত্যুর পর খুকি আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। খুকি ১৯৯১ সালে রাজশাহীর সাপ্তাহিক দুনিয়া বিক্রির মাধ্যমে সংবাদপত্র হকারের কাজ শুরু করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com