মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গ্যাস্ট্রিক থেকে বাঁচতে যে ৫টি খাবার ভুলেও খাবেন না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৫০৬ বার পড়া হয়েছে

গ্যাসের সমস্যা আজকাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ মন ভরে আপনি সব কিছু খেতে পারেন না। একটু এদিক-ওদিক হলেই পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, গলা বুক জ্বালাপোড়া সহ সহ হজমের একাধিক সমস্যা দেখা যায়। মাথায় রাখবেন আপনার রোজকার খাবারেই এমন কিছু উপাদান আছে, যেগুলি এই সমস্যা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় অজান্তেই দিনের পর দিন এগুলি খেয়ে চলেন আপনি আর গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন। এর জন্য দায়ী হতে পারে কিছু সবজিও। তাই গ্যাসের সমস্যা দূর করতে এ বার থেকে এড়িয়ে চলুন কয়েকটি খাবার।

 

এঁচড় বা কাঁচা কাঁঠাল:

সাধারণ এঁচড় বা ইঁচড় নামেই পরিচিত। পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হলেও, কাঁচা কাঁঠাল সবজি হিসেবে ব্যবহৃত হয়। অনেকে আবার একে নিরামিষভোজীদের নন-ভেজ আইটেম বলেও ডাকেন। বাঙালি ঘরে পাতে ইঁচড়ের ঝোল থাকলে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। এই সবজি পুষ্টিকর হলেও গ্যাস্ট্রিকের রোগীদের জন্য একেবারেই ভালো নয়।

 

মুলা:

মুলা শীতকালিন সবজি। তবে অন্যান্য সময়েও দেশের নানা প্রান্তে পাওয়া যায় এই সবজি। এই সময়টায় মুলার নানা তরকারি, স্যালাড বা মুলোর পরোটাসহ একাধিক পদ পছন্দ করেন মানুষজন। কিন্তু সাবধান! মুলা গ্যাসট্রিকের সমস্যা বাড়িয়ে দেবে। পেট ব্যথা, পেট ফুলে যাওয়া একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই যদিও অল্পবিস্তর মুলোর তরকারি খান, তা হলে খাওয়ার পর একটু জোয়ানের জল বা পুদিনা খেতে পারেন।

কাবুলি ছোলা:

কাবুলি ছোলা বা সাদা ছোলাও অনেকে বলে থাকেন। তবে চলতি ভাষায় ছোলা নামেই পরিচিত। এ ক্ষেত্রে ছোলে পুরি, ছোলে ভাটুরে, ছোলে চাওলসহ একাধিক বিখ্যাত উত্তর ভারতীয় পদ রয়েছে। কিন্তু যাঁরা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকে ভুগছেন, তাঁদের সমস্যা আরও বাড়িয়ে দেয় এই ছোলে। যাঁরা কোষ্টকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁরা এই ধরনের ছোলা থেকে দূরে থাকুন।

রাজমা:

রাজমা এক প্লেট গরম রাজমার তরকারি বা রাজমা-চাওলের ডিশ সামনে থাকলে আর কথা নেই! বিশেষ করে উত্তর ভারতের অধিকাংশ পরিবারেই প্রতি সপ্তাহে রাজমা-চাওল খাওয়াটা একটা রীতিতে পরিণত হয়ে গিয়েছে। তবে শুধু উত্তর ভারতীয় নয়, অন্যরাও রাজমার নানা পদ পেলে লোভ সামলাতে পারেন না। কিন্তু এ ক্ষেত্রেও একাধিক সমস্যা আছে। বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বড় ছোলার মতো রাজমাও বিপজ্জনক। যতটা পারবেন রাজমা এড়িয়ে চলুন।

 

রুট:

টারো রুট বা আরবি অনেকেই পছন্দ করেন এই সবজি। কারি বা অন্য কোনও তরকারি বানিয়ে খান। ডালের সঙ্গে এই সবজির তরকারি দারুণ জমে। কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে, তাদের জন্য বিপদ করতে পারে আরবি। এটি পেটের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়িয়ে দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com