বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কুমিল্লায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করলেন বিজিডিসিএল কর্তৃপক্ষ

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীর রেইসকোর্স ও কালিয়াজুড়ি এলাকায় অবাধে চলছিল অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও গ্যাস চোর চক্রের ধারাবাহিক সংযোগ দেওয়ায় এবার কঠোর অভিযানে নেমেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদারের সততায় রবিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে কুমিল্লা নগরীর রেইসকোর্স ও কালিয়াজুড়ি এলাকায় বিজিডিসিএল এর ইঞ্চিনিয়ারিং ও ভিজিলাইনস্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করণের অভিযান পরিচালনা করেন। নগরীর কালিয়াজুড়ি চিড়িয়াখানা রোড এলাকায় হাজী রুহল আমিনের ৭তলা বিলাস বহুল বিল্ডিংয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর মেইন লাইন হতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ প্রদান করায় ভবনের মালিক হাজী রুহুল আমিনের বিরুদ্ধে বিজিডিসিএল কর্তৃপক্ষ অভিযান পরিচালনা পূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করেন। অভিযান পরিচালনার সময় ভবনের কেয়ারটেকার ও মালিকের স্ত্রী পালিয়ে যায় বলে জানা যায়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণের বিষয়ে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদার বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্যাস বিভাগকে শতভাগ দূর্নীতিমুক্ত করতে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

 

রবিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স, কালিয়াজুড়ি, কাঠেরপুল এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বিল সংগ্রহ ও অবৈধ সংযোগ উচ্ছেদের অভিযান পরিচালনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com