বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কমলগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পে ৮৫টি ঘর

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষে উপলক্ষে খাস জমিতে ভূমিহীন “ক” শ্রেনীর ৮৫টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দূর্যোগ ব্যবস্থাপনায় আশ্রায়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর নির্মানের কাজ শুরু হয়েছে।

 

সোমবার ১৬ নভেম্বর দুপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য “দূর্যোগ স্থানীয় গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় ২০টি গৃহ নির্মান “আশ্রয়ণ-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর করার মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দূর্যোগ ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরের কাবিটা কর্মসূচীর আওতায মুজিব শতবর্ষ উপলক্ষে এসব ঘর তৈরী করা হচ্ছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ৮৫টি ঘরের বরাদ্ধ এসেছে।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশ ব্যাপী দূযোর্গ স্থানীয় ঘর নিমার্ণ করার উদ্যোগের অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় “ক” শ্রেণীর ভুক্ত খাস ভূমি চিহ্নিত করে উপজেলা ভূমি অফিস-এর মাধ্যমে ভূমিহীনদের ঘর নিমার্ণ কাজ শুরু করা হয়েছে। তবে ওই জায়গায় ভূমিহীন যারা বসবাস করেন বা দখল করে আছেন তাদেরকে ২ শতক জায়গা দিয়ে এসব ঘর তৈরী করা হচ্ছে। খাস শ্রেণীভুক্ত ১৭০ একর জমিতে ৮৫টি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। “আশ্রয়ন-২” প্রকল্পের নামে ভূমিহীন পরিবারকে ২ শতক জায়গা প্রদান করে ১ লাখ ৭০ হাজার টাকার মূল্যের ঘর তৈরী করে দিচ্ছে উপজেলা প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com