রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০ বছর পর বার্সাকে হারালো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৯৬ বার পড়া হয়েছে

শেষ ১০ বছরে নয় লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদ বার্সার মুখোমুখি হয়েছে ১৭ বার। এর মধ্যে অ্যাতলাটিকো হেরেছে ১১ বার আর বাকি ৬ ম্যাচ হয়েছে ড্র । খাতা-কলমের সমীকরণে বেশ পিছিয়ে থেকে শনিবার ঘরের মাঠে খেলতে নামে বার্সার বিপক্ষে। মাঠে নেমে বার্সা গোলরক্ষকের ভুলে ১০ বছর পর ১-০ গোলের জয় পেয়েছে ডিয়েগো সিমিওনের শীর্ষরা।

এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অ্যাতলেটিকো, অন্যদিকে সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ রোনাল্ড কোম্যানের শীর্ষরা। ম্যাচের তিন মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পাড়তো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। উসমান দেম্বেলের ক্রসে বল পেয়ে যায় আঁতোয়ান গ্রিজম্যান। তবে বল জালে জড়াতে পারেননি তিনি। দ্বাদশ মিনিটে আবার সুযোগ আসে অ্যাতলেটিকোর সামনে। ডি বক্সের ভেতর থেকে মার্কোস ইয়োরেন্তের জোরালো শট ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়। এরপর ম্যাচের ৪১ মিনিটে চমৎকার এক সুযোগ তৈরি করেন মেসি নিজেই। জার্দি আলবার থেকে পাস পেয়ে ডি-বক্সের ভেতর ঢুকে পড়েন তিনি। তবে অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাককে একা পেয়েও গোল করতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার।

ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময় থেকে। বার্সার গোলরক্ষক আন্দ্রে টার স্টেগানের ভুলের সুযোগ নিয়ে বার্সার জালে বল জড়ান ইয়ানিক কারাসকো। এ সময় বার্সার অর্ধে লম্বা পাসে বল পেয়ে যান কারাসকো। ভুলক্রমে স্টেগান এগিয়ে আসে গোলপোস্ট ছেড়ে প্রায় মাঝ মাঠে। সেখানে স্টেগানের পায়ে ফাঁকা দিয়ে বল বের করে লম্বা শটে ফাঁকা পোস্টে বল জড়ান কারাসকো।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন পিকে। ম্যাচের ৮২তম মিনিটে আরোও একবার গোলের সুযোগ তৈরি করলেও অ্যাতলাটিকো মাদ্রিদের গোলরক্ষকের বাঁধা হয়ে দাঁড়ান। মেসির ক্রসে গ্রিজম্যান হেড করলেও গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। ফলে আরো একটি ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় কাতালান ক্লাব বার্সেলোনাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com