সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক ব্যবহারে সচেতন থাকতে হবে-পুলিশ সুপার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এছাড়াও বক্তব্য রেখেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।

 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা শহরের গাইটাল বটতলায় শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করণে সকল মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন প্রধান অতিথি। তিনি আরও বলেন ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে আরও বেশি মাস্ক ব্যবহারে সচেতন থাকতে হবে।

 

এ সময় পুলিশ সুপার একযোগে ১৩ থানার সচেতনামূলক ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। পরে উপস্থিত সকলের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com